বিগত ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি ও বিভিন্ন খাতকে ক্ষতিগ্রস্ত করে গেছে। সেই অবস্থা থেকে দেশকে পুনর্গঠন ও উন্নয়নের পথে এগিয়ে নেয়ার চেষ্টা চলছে বলে জানালেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় প্রেসক্লাবে এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত বাজেট-পরবর্তী আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
চিফ হুইপ বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় মানুষ স্বাধীনভাবে কথাও বলতে পারতো না। বর্তমান সরকার গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
সমালোচনার মাধ্যমে বাজেটের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধন আনা সম্ভব হবে বলেও মত দেন তিনি।