ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা রুখে দিতে সতর্ক থাকার আহ্বান রিজভীর

আপডেট : ২৩ জুন ২০২৬, ০১:২৫ পিএম

ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা রুখে দিতে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 

মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সামনে আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিনটিকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা এড়াতে সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় দলীয় নেতাকর্মীরা।

এসময় নেতারা ফ্যাসিস্টদের পুনর্বাসন ঠেকাতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

রুহুল কবির রিজভী বলেন, যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর কেড়ে নিয়েছিলো, যারা সূর্যের আলো কেড়ে নিয়েছিলো, যারা স্বাভাবিক জীবনযাপন কেড়ে নিয়েছিলো, মানুষের বাঁচার সব অধিকার কেড়ে নিয়েছিল; তারা আজকে নানা কায়দায়, নানাভাবে পচা পানি-পানার মধ্য দিয়ে উঁকি দেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আবারও দেশকে দিল্লির গোলাম হতে দেয়া হবে না। গুম খুনের রাজনীতি দেশে আর ফিরে আসবে না। 

বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে বলেও জানান তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, বহুদিন পর জনগণের প্রত্যক্ষ ভোটে একটি অবাধ, যে নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে, যে নির্বাচন শেখ হাসিনা কেড়ে নিয়েছিলো। কেড়ে নিয়ে তার ভয়ংকর দুঃশাসন এবং রক্ত পিপাসী সরকার গঠন করে। তার বিরুদ্ধে জনগণের স্বতন্ত্র ম্যান্ডেটের মধ্য দিয়ে তারেক রহমানের সরকার, গণতান্ত্রিক সরকার, সেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তে তারা বেড়াজাল বোনা চেষ্টা করেছে।

তিনি বলেন, আজকে শুধু নয়, প্রতিদিন আমাদের সাজাগ থাকতে হবে। ওরা নানা ধরনের কাজ করবে। শুধু তারা নয়, তাদের পক্ষের অনেক মহল কিন্তু আজকে এমন কথাবার্তা বলছেন যেটা দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী। 

আরবিএস
আমরা বিরোধী দলে বসার পরে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে।
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে কেউ রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
দেশে বিদ্যমান জ্বালানি সঙ্কটের মধ্যে বিশাল গাড়িবহর নিয়ে লংমার্চের কঠোর সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তুলেছেন, জনকল্যাণের কথা বলে শত শত যানবাহনের তেল অপচয়...
মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের মীরসরাইয়ে চার ট্রাক ভর্তি ইউরিয়া সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া প্রজাতন্ত্র। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ওয়াশিংটনের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো।
অত্যাধুনিক অস্ত্রের ভাণ্ডার নিয়েও ইয়েমেনের আকাশে বড় চ্যালেঞ্জের মুখে সৌদি আরব। একের পর এক ড্রোন ও যুদ্ধবিমান হারিয়ে আকাশপথে বড় ধাক্কা খেয়েছে রিয়াদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর