বাংলা একাডেমিতে কবি আল মুজাহিদী স্মরণে সেমিনার বুধবার

কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করবেন বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা। ‘মৃত্তিকার কবি আল মুজাহিদী’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন কবি ও প্রাবন্ধিক ড. মাহবুব হাসান।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে থাকবেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।