হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সঙ্কটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জিজ্ঞেসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ঢাকার বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম আখতারুজ্জামানের পাঁচদিনের রিমান্ড আবেদন করেন।
শুক্রবার (২ অক্টোবর) রাতে ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়ান্দা পুলিশ।
শনিবার বেলা ১২ টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাকিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয় জামায়াত নেতা মেজর (অব:) আখতারুজ্জামানকে। আগে থেকে অসংখ্য নেতাকর্মী অবস্থান নেয় কোর্টের সামনে, সরকার বিরোধী নানা স্লোগান দেয় তারা।
পরে নিরাপত্তা বিবেচনায় ভিন্ন পথে তাকে আদালতে আনা হয়। এসময় প্রিজন ভ্যানের মধ্যে থেকে সরকারকে উদ্দেশ্য ক্ষোভ ঝারেন আখতারুজ্জামান।
প্রিজন ভ্যান থেকে বের করার সময় তাকে হেলমেট পড়াতে গেলে তা ছুড়ে ফেলে দেন এই নেতা।
গারদিখানায় না নিয়ে দুপুর একটার তাকে সরাসরি কোর্টে তোলা হয়। এসময়, পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।। দুইপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামীপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাকের দাবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ফাঁসানো হয়েছে।
গত এক অক্টোবর রাতে সৌদি আরব থেকে ওমরা শেষে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের লাগেজ বিলম্ব জটিলতায় বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন এ নেতা। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে এ সময় বিমানবন্দরের এক কর্মকর্তার গায়ে হাতে তোলেন তিনি।