সেই ওসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ড

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

সরকার ও পুলিশ বাহিনী নিয়ে অডিও বিতর্কে আলোচনায় আসা রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পরে রিমান্ড আবেদন করা হলে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত পাঁচ দিনের রিমান্ড আদেশ দেন।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, রাকিবুল হাসানের বিরুদ্ধে এদিন ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর রাতে সাবেক ওসি রাকিবুল হাসানের একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান এবং পদে পদায়নে অর্থ লেনদেনের অভিযোগসহ বিভিন্ন বিষয়ে কথা বলতে শোনা যায় তাকে।

অডিও ছড়িয়ে পড়ার পরদিন ১৭ সেপ্টেম্বর তাকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে রাজারবাগে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। একই সঙ্গে বিষয়টির তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার পেছনের মূল ষড়যন্ত্র উন্মোচনে তাকে রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে।

ডিবি প্রধান জানান, গঠন করা তদন্ত কমিটি গতকাল বুধবার ডিএমপি কমিশনারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপরই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

একাত্তর/এসি
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।   
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং তার দুই কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে ব্ল্যাকমেইলিং ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার কাকন রানার (৩৫) ছয়দিনের রিমান্ড মঞ্জুর...
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি হিফজ মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারসহ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাছাত্র মো. শিহাব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের...
বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই ও মাংস কাটাকাটির পর অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গত দুই দিনে নতুন করে আরও তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে গুরুত্বপূর্ণ ‘লিগ্যাল অফিসার’ (আইন কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা...
ন্যাশনাল ব্যাংক পিএলসি-তে জমা থাকা নিজেদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা তুলতে না পেরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চারজন আমানতকারী। ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও চেক জমা দিয়ে অর্থ উত্তোলন করতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর