রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীতে ‘অনুরাগ ফার্মেসি’ লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে মিরপুর রোডের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১১টার দিকে একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। তারা চলন্ত অবস্থায় অনুরাগ ফার্মেসি লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিতে ফার্মেসিটির সামনের কাঁচ ভেঙে গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। তবে কারা এবং কী কারণে এই হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তদন্ত চলছে।