নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশু নুসরাতের মৃত্যু হয়েছে। শনিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার কাশিমপুর বরাজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু নুসরাত হরিশপুর গ্রামের নাজমুল হোসেনের মেয়ে।
নুসরাতের নানা এরশাদ হোসেন জানান, দুই দিন আগে নুসরাতের মা তাকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। শনিবার আনুমানিক ১২টার দিকে নুসরাতের মা টিউবওয়েলে সবজি পরিষ্কার করছিলেন আর শিশুটি খেলা করছিলো। এর কিছুক্ষণ পরে নিখোঁজ হয় নুসরাত।
তিনি আরও জানান, শিশুটিকে খোঁজাখুঁজি করে পাওয়া যায় পুকুরের পানিতে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি নিয়ে সন্তুষ্ট ঢাবি উপাচার্য
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, তারা এক শিশুর মৃত্যু সংবাদ পেয়েছেন।
একাত্তর/আরএ