ব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি নিয়ে সন্তুষ্ট ঢাবি উপাচার্য

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০৮:২৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিয়ে সন্তোষ জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শনিবার (২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ভর্তি পরীক্ষা কেন্দ্র দেখতে গিয়ে তিনি এসব কথা জানান। 

এদিন ২০২০-২১ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত খ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে সাড়ে ১২টা পর্যন্ত।

উপাচার্য বলেন, পরীক্ষাগুলো অত্যন্ত সুন্দর ও শৃঙ্খলার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। এতে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। প্রত্যেক কেন্দ্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ দৃষ্টি রেখেছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অবৈধ বা বিতর্কিত কিছু ঘটেনি।

ক্যাম্পাসে অভিভাবকদের জটলা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিভাবকদের ভিড়ের বিষয়টি লক্ষ্য করেছি। পরীক্ষার্থীর চেয়ে তিনগুণ বেশি অভিভাবক থাকলে তো সমস্যা। ভিড় না করতে এবং শিক্ষার্থীদের সঙ্গে বেশি অভিভাবক না আসার অনুরোধ করছি’।

আর, গুজবের বিষয়কে উড়িয়ে উপাচার্য জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ঘটবেও না। গুজব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের জোর করে হলে ঢুকে পরার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আখতারুজ্জামান হুশিয়ারী দিয়ে বলেন, ক্যাম্পাসে কোন ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। এনিয়ে তারা বৈঠকে করবেন। আর নির্ধারিত সময়েই হল খুলে দেয়া হবে বলে জানান তিনি। 

উপাচার্য বলেন, ‘হল খোলার ব্যাপারে যে শর্ত রয়েছে, সেভাবে সব প্রস্তুতি শেষ হয়েছে। শৃঙ্খলা ভঙ্গ না করে সবাই দায়িত্বশীল আচরণ করি, আশা করি, আমরা সহনশীল থাকবো’।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের সাতটি বিশ্ববিদ্যালয়ের মোট ৬৮টি কেন্দ্রে খ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এতে কোনো ধরনের অপ্রীতিকর ও জালিয়াতির খবর পাওয়া যায়নি। ঢাবির প্রোক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী জানান, পরীক্ষার শেষ পর্যন্ত তারা কোনো খারাপ সংবাদ পাননি। 

খ-ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ৪৭ হাজার ৬৩২ জন। মোট আসন সংখ্যা ২৩৭৮টি। সেক্ষেত্রে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ২০ জনের বেশি ভর্তিচ্ছু।

একাত্তর/এআর

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর