খুলনায় অবৈধভাবে নিষিদ্ধ মাদক কোকেন রাখার দায়ে একজনের মৃত্যুদন্ড ও পাঁচ জনের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর পৌনে একটায় খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন। রায় ঘোষণার সময় মামলার ছয় আসামি উপস্থিত ছিলেন।
রায়ে আসামী বিকাস চন্দ্র বিশ্বাসকে মৃত্যুদন্ড এবং একলাখ টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়া মোহাম্মদ সোহেল রানাকে আমৃত্যু কারাদন্ড এবং একলাখ টাকা জরিমানা, আরিফুর রহমান সগিরকে ১৫ বছর কারাদন্ড এবং একলাখ টাকা জরিমানা, বিকাশ চন্দ্র মন্ডল, ফজলুর রহমান ফকির, এসএম এরশাদ হোসেনকে দশবছর কারাদন্ড এবং পচিশ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত।
আরও পড়ুন: বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৪ শতাংশ: বিশ্বব্যাংক
খুলনা দায়রা জজ আদালতের পিপি এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, ২০১৭ সালের ১১ আগস্ট র্যাব-৬ এর একটি দল খুলনা নগরীর ময়লাপোতা মোড় এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানা নামের একজনকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৩০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়, যার অনুমানিক মূল্য দুই কোটি ৩০ লাখ টাকা। পড়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
একাত্তর/আরএইচ