রংপুরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় গ্রেপ্তার আরও দুই

রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অভিযোগে রোববার রাতে আবদুল্লাহ আল মামুন ও ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তারা দুজনেই জামায়াত-শিবিরের কর্মী।  

রোববার (২৪ অক্টোবর) পীরগঞ্জ থানার পুলিশ ওই দুজনকে গাইবান্ধার সাদুল্যাপুর তাদের গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

রংপুরের পুলিশ সুপার জানান, আবদুল্লাহ আল মামুন ও ওমর ফারুক জামায়াত-শিবিরের কর্মী। ঘটনার রাতে তারা পেট্রল নিয়ে মোটরসাইকেলে করে সাদুল্যাপুর থেকে পীরগঞ্জে এসে হামলায় অংশ নেন। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এজন্য আজ বিকালে তাদের আদালতে তোলা হবে

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে ১৭ অক্টোবর রাতে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের বড় করিমপুরের হিন্দুপাড়ায় উত্তেজিত জনতা হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে। ওই ঘটনায় পীরগঞ্জ থানায় তিনটি মামলা করেছে পুলিশ। 

আরও পড়ুন: নোয়াখালীতে সাম্প্রদায়িক সংহিতার ঘটনায় আরো ১১ জন গ্রেপ্তার

ডিজিটাল নিরাপত্তা আইনে করা দুটি মামলায় তিনজন এবং হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আজ পর্যন্ত ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রংপুর কারমাইকেল কলেজের দর্শন বিভাগের ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি সৈকত মণ্ডল এবং মাঝিপাড়া এলাকার বটেরহাট জামে মসজিদের ইমাম রবিউল ইসলাম। 


একাত্তর/আরবিএস