ডু‌বে যাওয়া ফে‌রি আমানত শাহ উদ্ধা‌রে কাজ শুরু

মানিকগ‌ঞ্জের পাটু‌রিয়ায় ডু‌বে যাওয়া ফে‌রি আমানত শাহ উদ্ধা‌রে বেলা ১২টায় কাজ শুরু ক‌রে‌ছে বেসরকা‌রি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ। তা‌দের ডুবু‌রিদল  নদীর তল‌দে‌শে ডুবন্ত ফে‌রি‌তে অনুসন্ধান ও জ‌রিপ কাজ চলাচ্ছে। সে‌টি শেষ হ‌লে তারপর সেল‌ভেজ বার্জ উইন্স মে‌শিন দি‌য়ে ফৈ‌রি ওঠা‌নোর কাজ শুরু করবে । ডুবুরি সদস্যরা বলেছেন, ডুবন্ত ফে‌রি‌তে প‌লিমা‌টি জ‌মে ভরাট হ‌য়ে গে‌ছে। এছাড়া তল‌দে‌শে আছে লোহার মালামাল। পু‌রো ফে‌রি‌টি অনুসন্ধান কর‌তে আরও সময় লাগ‌বে। 

বিআইড‌ব্লিউ‌টিএর উপপ‌রিচালক মোহাম্মদ সে‌লিম জানান, জেনুইন এন্টারপ্রাইজকে ফে‌রি তোলার দা‌য়িত্ব দেয়া হ‌লেও তত্ত্বাবধা‌নে র‌য়ে‌ছে বিআইড‌ব্লিউ‌টিএ। তা‌দের বার্জ উইন্স মে‌শিন এখ‌নো ঘটনাস্থ‌লে আসেনি। সে‌টি চট্রগ্রাম থে‌কে আসতে আরও সময় লাগ‌বে। 

এক‌দিন বির‌তির পর ৬ষ্ঠ দি‌নের মতো উদ্ধার কাজ শুরু ক‌রে‌ছে বেসরকা‌রি প্রতিষ্ঠানটি। দুই কো‌টি টাকা ব‌্যয়ে ফে‌রি‌টি উদ্ধা‌রে চট্রগ্রা‌মের জেনুইন এন্টারপ্রাই‌জের স‌ঙ্গে চু‌ক্তিবদ্ধ হ‌য়ে‌ছে সরকার।

একাত্তর/ এনএ