২০ ঘণ্টাতেও উদ্ধার হয়নি শিশু সাজিদ, খোঁড়া হচ্ছে সুড়ঙ্গ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১১:১১ এএম

২০ ঘণ্টাতেও উদ্ধার করা সম্ভব হয়নি রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে। নলকূপের পাশে প্রায় ৩০ ফুট গর্ত খোঁড়ার কাজ শেষ। শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা বৃহস্পতিবার ভোর থেকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করেছেন। 

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু হয়। তবে অভিযানস্থলে শতশত উৎসুক মানুষ ভিড় জমিয়েছে। তাদের সরিয়ে কাজ করতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। 

এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপটিতে শিশুটি পড়ে যায়। শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।  

প্রথম অবস্থায় একটি হলেও পরবর্তীতে আরও দুটি স্কেভেটর দিয়ে মাটি খনন করা হয়। অভিযান পরিচালনা করে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের জমিতে শিশু সাজিদের দাদার ট্রাকটর আটকে যায়। এটি দেখার জন্য সাজিদের মা রুনা তার দুই শিশু সন্তানকে নিয়ে মাঠে যায়৷ কোলে একটি সন্তান থাকায় সাজিদকে কিছুটা হাটতে বলেন রুনা। এক পর্যায়ে রুনা পেছন ফিরে দেখেন সাজিদ নেই। পরে গর্তের ভেতর থেকে তার কান্না শুনতে পান। ছুটে গিয়ে দেখেন শিশুটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে গেছেন।

এরপর লোকজন ডাকা হলে তারা ফায়ার সার্ভিসে খবর দিলে বেলা সাড়ে চারটা থেকে শুরু হয় উদ্ধার কাজ।  

আরবিএস
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর