মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে আজ দ্বিতীয় দিনের মত কাজ শুরু করেছে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজের ডুবুরিদল। নদীর তলদেশে ডুবন্ত ফেরিতে নজেলিং, অনুসন্ধান ও জরিপের কাজ করছে ডুবুরিদল।
মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে উদ্ধার কাজ শুরু করে জেনুইন এন্টারপ্রাইজ।
ডুবিুরিরা জানান, ডুবন্ত ফেরির এক তৃতীয়াংশ পলিমাটি জমে ভরাট হয়ে গেছে। সলিংপাস ও ড্রেজিং করে পলি সরাতে হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পুরো উদ্ধারকাজের তদারকি করছে।
বিআইডব্লিউটিএ'র অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম জানান, চট্রগ্রাম থেকে আপাতত দুইটি বার্জ উইন্স রওনা হয়েছে। সেগুলো ঘটনাস্থলে পৌঁছাতে আরও সময় লাগবে। বার্জ উইন্সগুলো ঘটনাস্থলে পৌঁছালে ফেরি উদ্ধারের কাজ শুরু হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে গ্যাসের চুলার আগুনে দগ্ধ ছয়
এর আগে শনিবার (৩০ অক্টোবর) বেলা দুইটা পর্যন্ত একটি কাভার্ডভ্যান ও দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আর শুক্রবার তিনটি কাভারডভ্যান ও বৃহস্পতিবার উদ্ধারকারী জাহাজ হামজা পাঁচটি কাভার্ডভ্যান এবং আগের দিন বুধবার চারটি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করে।
উল্লেখ্য, বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাটে পণ্য বোঝাই ১৪টি ট্রাক ও কাভার্ডভ্যান এবং সাতটি মোটরসাইকেল নিয়ে রো-রো ফেরি আমানত শাহ এর তলা ফেটে নদীতে হেলে পড়ে ডুবে যায়।
একাত্তর/আরবিএস