চট্টগ্রামে গ্যাসের চুলার আগুনে দগ্ধ ছয়

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১১:৫৭ এএম

চট্টগ্রামে উত্তর কাট্টলী এলাকায় গ্যাসের চুলার লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের ছয়জন। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর উত্তর কাট্টলী এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সাজেদা বেগম, শাহজাহান শেখ, দিলরুবা বেগম, জীবন শেখ, স্বাধীন শেখ ও মাহি আক্তার।

হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন জানান, দগ্ধ ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৮০ ভাগ ও সর্বনিম্ন ৪০ ভাগ পর্যন্ত পোড়া রয়েছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে করোনায় মৃত্যু-শনাক্ত বেড়েছে

আকবর শাহ থানার ওসি জহির জানান, উত্তর কাট্টলী এলাকার ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে গতকাল রাতে গ্যাসের লাইন লিকেজ হয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

আকবর শাহ থানার ওসি আরও জানান, ফ্ল্যাটের একটি কক্ষ বন্ধ ছিল। সেখানে রাতে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারতে গেলে জমে থাকা গ্যাস থেকে আগুন ধরে যায়। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন।


একাত্তর/এআর

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর