রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পরেছে। মাছটির ওজন ২৫ কেজি একশত গ্রাম।
বুধবার (৩ নভেম্বর) সকালে পদ্মা নদীর দৌলতদিয়া এলাকায় জেলে জয়ন্ত হলদারের জালে মাছটি ধরা পরে।
দৌলতদিয়া ফেরি ঘাটের শাকিল সোহান মৎস আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট জানান, বুধবার সকালে পদ্মা নদীর দৌলতদিয়ায় জাল ফেলেন জেলে জয়ন্ত হলদার। এ সময় তার জালে মাছটি ধরা পরলে আড়তে নিয়ে আসেন। সকল মাছ ব্যবসায়ীর অংশগ্রহণে ডাকের মাধ্যমে ১ হাজার দুই শত টাকা কেজি দরে মোট ৩০ হাজার টাকায় মাছটি কিনে নেওয়া হয়েছে। বেশি দামে বিক্রির জন্য ঢাকায় যোগাযোগ করা হচ্ছে। আপাতত মাছটি ঘাটের পল্টুনে বেধে রাখা হয়েছে।
এদিকে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, পদ্মা নদীতে ইলিশ রক্ষা অভিযান সফল হওয়ায় এখন মাঝে মধ্যেই এমন বড় বড় মাছ ধরা পরছে। এতে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছে
একাত্তর/আরএইচ