সিজারের পর পেটে গজ রেখে সেলাই: বাঁচানো গেলো না নার্স বিথিকে

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম

সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বিথি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের তমিজ উদ্দিন মৃধার পাড়া এলাকার মো. রাকিবুল ইসলামের স্ত্রী। মৃত্যুর এ তথ্য জানিয়েছেন তার স্বামী।

পরিবার সূত্রে জানা গেছে, গত ছয় মে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিথির সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। স্বজনদের অভিযোগ, ডা. তামান্না ও ইন্টার্ন চিকিৎসক অরবিন্দের পরিচালনায় ওই অস্ত্রোপচারের সময় অবহেলা করে পেটের ভেতরে গজ রেখেই সেলাই করে দেওয়া হয়।

অস্ত্রোপচারের পর থেকেই তীব্র ব্যথা ও নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকেন বিথি। অবস্থার অবনতি হলে প্রায় দুই মাস পর তার পেটে আবারও বড়ো ধরনের অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে পেটের নাড়িতে গুরুতর সংক্রমণ ও জটিলতা দেখা দিলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এ সময় বাইপাস সার্জারিসহ একাধিক জটিল চিকিৎসা দেওয়া হলেও বিথির শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হতে থাকে। অসুস্থতার কারণে তার ওজন ৬১ কেজি থেকে কমে মাত্র ৩৮ কেজিতে নেমে আসে।

সন্তান জন্ম দেওয়ার পর দীর্ঘ চার মাস ধরে নিজের নবজাতক সন্তানকে কোলে নেওয়া কিংবা বুকের দুধ খাওয়ানোর মতো অবস্থায় ছিলেন না এই মা। মায়ের স্নেহ স্পর্শ না পেয়েই দিন কেটেছে অবোধ শিশুটির। অবশেষে বৃহস্পতিবার সকালে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

বিথির পরিবারের দাবি, চিকিৎসকদের চরম অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই এই মর্মান্তিক পরিণতি ঘটেছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল হুদা বলেন, ইতিমধ্যেই জেলা প্রশাসক ও আমি বিথির বাড়িতে গিয়ে তার শিশুসন্তানকে দেখে এসেছি। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা উচিত।

একাত্তর/এসি
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে দুর্বৃত্তদের হামলায় এক যৌনকর্মী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এ হত্যার ঘটনা ঘটে।
রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কানাডার প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক অ্যান কারসন সমকালীন বিশ্বসাহিত্যের অন্যতম পথপ্রদর্শক। প্রাচ্যের গ্রিক সাহিত্য ও পৌরাণিক কাহিনীকে আধুনিক জীবন, কাব্য এবং গদ্যের...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন নতুন রোগী।  
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাহিত্যে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা ‘নোবেল পুরস্কার ২০২৬’ অর্জন করেছেন কানাডার খ্যাতনামা কবি, প্রাবন্ধিক ও ধ্রুপদী সাহিত্যের শিক্ষক অ্যান কারসন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর