কুমিল্লা পূজা মণ্ডপে হামলায় সিটি মেয়রের পিএস গ্রেপ্তার

কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন রেখে বিশৃঙ্খলা ও মন্দির ভাঙচুরের ঘটনার মামলায় কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সহকারী (পিএস) মইনুদ্দিন আহমেদ বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে রাঙ্গামাটির সাজেক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া কুমিল্লা মহানগর যুবদল নেতা রোমান হাসান ও রবিউল ইসলাম নামে আরও দুই জনকেও গ্রেপ্তার করেছে পুলিশ।


কুমিল্লা জেলা পুলিশ জানায়, ধর্মীয় অনুভুতিতে আঘাত ও ভাঙচুর সহিংসতার দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একটি মামলার বাদি পুলিশ, অন্যটির বাদি নানুয়াদিঘীর পাড় অস্থায়ী পূজা মণ্ডপের ব্যবস্থাপক তরুন কান্তি মোদক।

আরও পড়ুন: র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার দুই আসামি নিহত

তাদের আজ দুপুর আড়াইটায় আদালতে তোলা হয়েছে।

একাত্তর/এসি