থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ওসিসহ ক্লোজড পাঁচ

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৯:৩৭ পিএম

রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, সরকারি চাকুরিজীবীদের আচরণ বিধি অনুযায়ী এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এর আগে বুধবার রাতে রংপুর মেট্রো কোতোয়ালি থানার ভেতরে স্বেচ্ছাসেবক দলের রংপুর সদর উপজেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ রাকিবকে মারধরের অভিযোগ ওঠে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। 

ভুক্তভোগী রাকিব জানান, পালিয়ে যাওয়ার পর তরুণ-তরুণী যুগল থানায় মীমাংসার জন্য গেলে পুলিশ তাদেরকে নির্যাতন করে। খবর পেয়ে থানার ভেতরে গেলে তাকেও মারধর করে পুলিশ। 
এসময় কিল, ঘুষি, লাথিসহ বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ রাকিবের। 

তবে মারধরের অভিযোগ মিথ্যা দাবি করে কোতোয়ালি থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান বলেন, তরুণ তরুণী যুগলের দুই পরিবারের মধ্যে হাতাহাতি হলে তারা থামান। কাউকে মারধর করেননি তারা। 

এদিকে আহত সেচ্ছাসেবক দল নেতা রাকিব হাসানকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে আর প্রেমিক যুগলকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। 

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ জানান, তদন্তের অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরবিএস
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ বলছে, বাড়ির ছাদে...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর