কুমিল্লা সদর উপজেলায় ডোবা থেকে সামিউল ইসলাম নামে এক যুবকের অর্ধগলিত তিন টুকরো বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সৈয়দপুর শরৎনগর কাজি বাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে ।
সোমবার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে কালিরবাজার মনশাসন এলাকায় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় নিশ্চিত করেছে।
জানা যায়, ১১ দিন আগে সামিউল বন্ধুর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। তারপর থেকে সে নিখোঁজ ছিল।
আরও পড়ুন: স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরের বিভিন্ন অংশ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। মরদেহের কয়েকটি অংশ উদ্ধার করলেও মাথার সন্ধান পাওয়া যায়নি।
একাত্তর/এসজে