কুমিল্লার লালমাইয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন আবদুল্লাহ আল খিদরী (২৫) নামের এক ছাত্রলীগ নেতা। তিনি একইসাথে ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য, লালমাই উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও উপজেলার বাকই ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (৮ নভেম্বর) নিজ বাড়িতে বিদ্যুতস্পৃষ্টে তিনি মারা গেছেন।
খিদরী উপজেলার বাকই উত্তর ইউনিয়নের রসুলপুর গ্রামের প্রবাসী আবদুল আউয়ালের ছেলে। তারা দুই ভাই ও এক বোন। বাবা ও ছোট ভাই প্রবাসী। বোনকে নিয়ে গ্রামে থাকতেন তার মা। করোনায় খিদরী গ্রামে আসার পর আর কলেজের উদ্দ্যেশ্যে ঢাকা যাননি। তিনি বর্তমানে ঢাকা কলেজের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
আরও পড়ুন: সিইসি'র সম্মানে ইউপি নির্বাচন করার প্রতিজ্ঞা জেলা প্রশাসকের
লালমাই উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি ও তার পারিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে খিদরী খাবার খেতে রান্না ঘরে যান। সেখানে তিনি ঘরের একটি বৈদ্যুতিক তার খোলা অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারটি সরাতে কাছে গেলে অজান্তেই বিদ্যুৎস্পৃষ্ট হন। লাকসাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান খিদরী।
লালমাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি বলেন, আবদুল্লাহ আল খিদরীর মত ছাত্রলীগ নেতা বানানো সহজ ব্যাপার নয়। সে খুবই বিনয়ী ও ভদ্র ছেলে ছিল। ছাত্রলীগ পরিবার খিদরীর মৃত্যুতে শোকাহত।
একাত্তর/আরএইচ