নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ভূপতিপুর গ্রামে আভিযান চালিয়ে কুড়িগ্রামের থেকে অপহৃত অস্টম শ্রেণির ছাত্রীকে উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১ ও সিপিএসসি এবং র্যাব-১৩ রংপুরের সমন্বয়ে যৌথ টিম।
গ্রেপ্তারকৃতের নাম শাকিল (২২)। তিনি রংপুর জেলার কোতয়ালী থানার পূর্ব খাসবাগ গ্রামের মো.সেলিম মিয়ার ছেলে।
মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় একাত্তরকে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১১ (সিপিসি-৩) লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।
তিনি জানান, সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে র্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ও সিপিএসসি, র্যাব-১৩ রংপুর এর সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ভূপতি গ্রামের জনৈক আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত ভিকটিম এবং অপহরণ ও ধর্ষণকারী আসামি শাকিল কে গ্রেফতার করে।
আরও পড়ুন: দেশে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে ফেসবুকের প্রতি আহবান
গ্রেপ্তারকৃত আসামি শাকিল উদ্ধারকৃত স্কুল ছাত্রীকে ফুসলিয়ে অপহরণ করে। এরপর নোয়াখালীর বেগমগঞ্জের উদ্ধারকৃত স্থানে নিয়ে আসে এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
উক্ত ঘটনায় স্কুল ছাত্রীর পরিবার গত ৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে নিমিত্তে হস্তান্তরনামা মূলে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর বরাবর হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/আরএইচ