দেশে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে ফেসবুকের প্রতি আহবান

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ০৮:৩২ পিএম

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ডিজিটাল অবকাঠামো উন্নয়নে বিশ্বের অন্যান্য কয়েকটি দেশের ন্যায় বাংলাদেশে অবদান  রাখার জন্য ফেসবুক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। 

মঙ্গলবার (৯ নভেম্বর) ঢাকায় বিটিআরসি মিলনায়তনে বিটিআরসি কর্তৃক মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা এবং টেক্সট-এর মাধ্যমে ফেসবুক, ম্যাসেঞ্জার ও ডিসকভার অ্যাপ এর উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতায় এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ডিজিটাল অবকাঠামো খাতে সরকারের বিনিয়োগবান্ধব সুযোগ কাজে লাগাতে পারলে ফেসবুকও লাভবান হবে। তিনি ফেসবুককে বাংলাদেশের ডিজিটাল সংযুক্তির অবকাঠামো উন্নয়নে সহায়তা করার আহ্বান জানান। 

মোস্তাফা জব্বার বলেন, মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা এবং টেক্সট-এর মাধ্যমে ফেসবুক, ম্যাসেঞ্জার ও ডিসকভার অ্যাপ এর উদ্বোধনের মাধ্যমে ডিজিটাল সংযোগ বিকাশে আমরা ত্রিমাত্রিক মাইল ফলক অর্জন করেছি। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ স্তর। 

মোবাইল অপারেটরসহ ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, বস্তুতপক্ষে জনগণকে যদি সেবা দিই তবে তাদের প্রয়োজনের প্রতি নজর রাখতে হবে। অন্যথায় কোনো প্রতিষ্ঠানই বিকশিত হতে পারবে না। অঙ্গীকার বাস্তবায়ন করতে না পারলে দায়িত্ব পালনও সঠিক হবে না। 

তিনি বলেন, করোনাকালে টেলকো কোনোভাবেই সেবাকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখেনি তারা দেখেছে দেশ ও জাতির স্বার্থ। 

তিনি মোবাইলে বাংলা ভাষায় এসএমএস প্রবর্তনকে একটি ঐতিহাসিক কাজ উল্লেখ করে বলেন, বাংলা ভাষায় জনগণ কথা বলতে চায়। আগামী ২৬ মার্চের মধ্যে তা করতে হবে। এ লক্ষ্যে বাংলায় এসএমএস-এর মূল্য অর্ধেক নির্ধারণ করতে হবে। 

আরও পড়ুন: জমি বুঝে পেলো বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি

তিনি ২০১৮ সালে ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসের সাইড লাইনে ফেসবুক কর্তৃপক্ষের সাথে তার ফলপ্রসূ বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে বলেন, বাংলাদেশ ফেসবুক ব্যবহারকারীর দিক থেকে বিশ্বের দশম দেশ। গত তিন চার বছর আগেও তা ছিল না। ফেসবুকের সাথে দ্বি-পাক্ষিক সম্পর্কোন্নয়নের ধারাবাহিকতায় তারা এখন আমাদের প্রতি অনেক সহযোগিতামূলক আচরণ করছে।

বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, ফেসবুকের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের হেড অব কানেক্টিভিটি টম সি. ভার্গিস, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন, গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমান, রবির ভারপ্রাপ্ত সিইও রিয়াজ রহমান এবং বাংলালিংকের চিফ কর্পোরেট অফিসার তৈমুর রহমান বক্তৃতা করেন। বিটিআরসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ অনুষ্ঠানে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন। 

বিটিআরসি’র চেয়ারম্যান ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় কানেক্টিভিটির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, বিটিআরসি কেবল নিয়ন্ত্রক হিসেবে নয়, সেবার সুযোগ তৈরি করতে সংশ্লিষ্টদের সাথে সব সময়ই থাকবে।

পরে মন্ত্রী সুইচ টিপে অ্যাপ-এর উদ্বোধন করেন। 


একাত্তর/আরএইচ

ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমান প্রবেশাধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। শনিবার (৩ মে) রাতে মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে বহুজাতিক প্রযুক্তি সংগঠন মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর