উদ্ধোধনের অপেক্ষায় রয়েছে পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদীর উপর শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতু। সেতুর নির্মাণ কাজ শেষ। এখন চলছে অ্যাপ্রোচ সড়কের দুই পাশের স্লোপ প্রোটেকশন ও গাছ রোপনের কাজ।
প্রকল্প পরিচালক জানিয়েছেন, প্রধানমন্ত্রী উদ্ধোধন করার পর সব ধরনের যান চলাচলের জন্য সেতুটি খুলে দেয়া হবে।
পারাপারের নানা হয়রানীর পর প্রতিদিন কুয়াকাটার বিশাল নদী আন্ধারমানিক পাড়ি দিতো এখানকার প্রায় ১০ হাজার মানুষ। শুকনো মৌসুমে নদী শান্ত থাকলেও,বর্ষায় উত্তাল হলে প্রতিদিন ঝুঁকি নিয়েই খেয়া পার হতেন তারা।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুটি এবার সেই সমস্যা দূর করে কলাপাড়ার বালিয়াতলী, লালুয়া, মিঠাগঞ্জ, ধুলাসার ও ডালবুগঞ্জ ইউনিয়নের সাথে উপজেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ তৈরি করেছে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা মানায় বাড়ছে ইলিশ উৎপাদন
পায়রা বন্দরসংলগ্ন এ সেতুর কাজ এরমধ্যেই শেষ হয়েছে। চলছে আলোকসজ্জাসহ সেতুর অ্যাপ্রোচ সড়কের দুই পাশের স্লোপ প্রটেকশন ও গাছ রোপনের কাজ।
টোলমুক্ত এ সেতু দিয়ে সব ধরনের যান চলাচল করতে পারবে, জানালেন সেতুর প্রকল্প পরিচালক রুহুল আমিন খান।
আর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, সেতুটি চালু হলে এখানকার মানুষের জীবনযাত্রার মান আরও বাড়বে।
৬৭৭ মিটার দীর্ঘ এই সেতুটি নির্মানে ১৬৭ কোটি টাকা প্রকল্প ব্যয় ধরা হলেও ১৬৩ কোটি টাকায় সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছে।
একাত্তর/এসজে