নিষেধাজ্ঞা মানায় বাড়ছে ইলিশ উৎপাদন

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১১:৪১ এএম

ইলিশের উৎপাদন বাড়ানো ও মা ইলিশ রক্ষায় গেল ৪ থেকে ২৫ অক্টোবর দেশের সাত হাজার বর্গকিলোমিটার জলসীমায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা ছিল। আড়ৎদাররা বলছেন, এবার জালে যেসব ইলিশ ধরা পড়ছে সেগুলোর পেটে খুব বেশি ডিম পাওয়া যাচ্ছে না। এর মানে হলো নিষেধাজ্ঞার সময় মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পেরেছে।

মৎস্য বনিক সমিতির এ নেতারা জানালেন, নির্দেশনা মেনে প্রজনন মৌসুমে জেলেরা মা ইলিশ না ধরায় ইলিশের উৎপাদন বাড়ছে। 

ইলিশ গবেষকরা বলছেন, এ বছর ইলিশের ডিম ছাড়ার হার ৫১.৭ ভাগ ছাড়িয়েছে, যা গেল বছরের চেয়ে দশমিক পাঁচ ভাগ এবং ২০১৯ সালের চেয়ে দুই দশমিক ৭৮ ভাগ বেশি। 

আরও পড়ুন: অক্সিজেন মাস্ক খুলে নেয়া ওয়ার্ডবয় গ্রেপ্তার

মৎস্য বিভাগ জানিয়েছে, সামনের বছরগুলোতে মা ইলিশ রক্ষায় অভিযান আরও জোরদার করা হবে।

মা ইলিশ রক্ষায় অভয়াশ্রম গড়ে তোলার জন্য, দেশে ইলিশের উৎপাদন ক্রমান্বয়ে বাড়ছে। গবেষকরা বলছেন, অভয়াশ্রমে নজরদারি বাড়ানোয় সাগর থেকে মা ইলিশ নদীতে এসে ডিম ছাড়ার সুযোগ পেয়েছে। ফলে গেল বছরের চেয়ে এবার সাড়ে ৮শ' কোটিরও বেশি ইলিশের পোনা উৎপাদন হয়েছে। 


একাত্তর/এসজে
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে প্রায় ১০০ মণ ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত এই ইলিশ পাওয়ার পর তা কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।...
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। শনিবার (৮ আগস্ট) মহিপুর মৎস্য বন্দরের আড়তে নিলামের মাধ্যমে এসব মাছ মোট ৪৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা কাল বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাতে শেষ হচ্ছে।
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর