গ্যাসবাহী লরি ও মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত

সিরাজগঞ্জর তাড়াশে গ্যাসবাহী লড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের মহিষলুটি নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনায় নিহতরা ভাঙ্গুড়া থানার চন্ডিপুর পাইকপাড়া গ্রামের বাসিন্দা। তারা বনপাড়া এলাকা থেকে দিনমজুরের কাজ শেষে ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে। লড়িটি ঢাকা থেকে রাজশাহীতে যাচ্ছিলো।


আরও পড়ুন: ভোট উৎসবে অংশ নিলেন প্রতিবন্ধী ও শিশুরা

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, নিহত তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তিকে সিরাজগঞ্জ রাড সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


একাত্তর/আরএ