ভোট উৎসবে অংশ নিলেন প্রতিবন্ধী ও শিশুরা

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ০৮:১৬ পিএম

উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হলো নীলফামারী সদর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। ভোটের এই উৎসবে সাধারণ ভোটারে সাথে আনন্দ ভাগাভাগিতে অংশ নেন শারীরিক প্রতিবন্ধী ও শিশুরাও। এমন দৃশ্য ছিল কমবেশি প্রতিটি ভোটকেন্দ্রে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ ইউনিয়নের ১০০টি ভোট কেন্দ্রে ভোট উৎসবে যুক্ত হন ভোটাররা।

বেলা পৌনে দুইটার দিকে জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের নগর দারোয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, ওই কেন্দ্রের নারী ও পুরুষ ভোটারের ব্যাপক উপস্থিতি। সেখানে গাছের তলায় একটি বেঞ্চে বসে দ্বিতীয় শ্রেণী পড়ুয়া রুমানা বেগম তার কোলে আট মাসের ছোটভাই আতিককে আদর করছিল। খেলার ছলে ছোটভাইকে সামলানোর পাশাপশি উপভোগ করছিল ভোট উৎসব।

এ সময় রুমানার সঙ্গে কথা হলে সে জানায়, বাবা ও মা ভোট দিবে তাই আমাদের সাথে নিয়ে এসেছেন। আমাদের এখানে (গাছ তলায়) রেখে তারা দু’জনে ভোটের লাইনে দাঁড়িয়েছেন। আমি ভাইকে নিয়ে খেলছি, আর ভোট দেখছি। 

এই ভোট কেন্দ্রে দুই শিশুর নির্ভয় উপস্থিতি যেন জানান দিচ্ছে শান্তি ও উৎসবমুখর ভোটের পরিবেশ।

image


ভোট প্রদান শেষে বেলা দুইটার দিকে রুমানার মা রিনা বেগম (২৫) এবং বাবা রোকন চৌধুরীর (৩০) সঙ্গে কথা হলে তারা জানান, বাড়িতে তারা দুইজন ছাড়া আর কোনো মানুষ নেই। তাই মেয়ে ও ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন ভোট কেন্দ্রে। কোনো বিশৃঙ্খলা না থাকায় নির্ভয়ে কেন্দ্রের নিরাপত্তা এলাকায় রেখে বুথে ভেতরে যান ভোট প্রদান করতে। ভোট কেন্দ্রে আসার জন্য ব্যাপক আগ্রহ ছিল শিশু রুমানার।

শুধু তাই নয়, ভোটের আনন্দ থেকে বাদ যায়ননি শারীরিক প্রতিবন্ধীরাও। বেলা পৌনে তিনটার দিকে ভাজতি শাহেদা বেগমের (৩৫) কোলে চরে চড়াইখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন ৬৫ বছর বয়সী শারিরীক প্রতিবন্ধী নাজিনা বেগম।

এ সময় শাহেদা বলেন, ভোট কী নষ্ট করা যায়? নিজে চলতে পারিনা তাই বলে কি ভোট নষ্ট করবো। এজন্য ভাজতিকে অনুরোধ করে তার কোলে চড়ে এসে ভোট দিলাম।

অপরদিকে বেলা তিনটার দিকে ছেলে সফিকুলের (৪০) কোলে হুগলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন তার মা আনোয়ারা বেগম (৫৬)। 

সফিকুল বলেন, ভোট তো একটা অধিকার। আমার একটু কষ্ট হলেও প্রতিনিধি নির্বাচনে মতামত প্রকাশ করতে পারলেন আমার মা। 

image


একই কেন্দ্রে লাঠিতে ভর করে ভোট দিতে এসছিলেন শারিরীক প্রতিবন্ধী ওয়াহেদ আলী (৪২)। তিনি বলেন, যোগ্য একজন জনপ্রতিনিধি নির্বাচনে ভোট দিতে এসছি।

নীলফামারী জেলা সদরে এমন উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার ১১ ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টার দিকে জেলা সদরের চওড়াবড়গাছা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ছত্রশাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি। অপরদিকে বেলা ১১ টার দিকে কচুয়া চৌরঙ্গী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছিল নারী ও পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি। 

বেলা ২টার দিকে চড়াইখোলা ইউনিয়নের নগর দারোয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে এক হাজার আটশ' ৫৫ ভোটের মধ্যে এক হাজার দুইশ' ৫০ ভোট পড়েছে।

অপরদিকে নগরদারোয়ানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক হাজার নয়শ' ৮৪ ভোটের মধ্যে এক হাজার দুইশ' ভোট পড়েছে। 

আরও পড়ুন: তাইওয়ানে হামলা হলে চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র: ব্লিনকেন

বেলা তিনটার দিকে একই ইউনিয়নের হুগলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই হাজার ছয়শ' ৫৩ ভোটের মধ্যে দুই হাজার দুইশ' ৫৩ ভোট পড়েছে।

ওই ১১ ইউপিতে প্রতিদ্বন্দ্বীতায় ছিলেন চেয়ারম্যান পদে ৬৪জন, সদস্য পদে ৩৮৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৭জন। চেয়ারম্যান পদে ওই ৬৪ প্রার্থীর মধ্যে ১১ ইউপিতে দলীয় মনোনয়নে নির্বাচনের মাঠে ছিলেন আওয়ামী লীগের (নৌকা) ১১ জন, ওয়াকার্স পাটির (হাতুড়ি) একজন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) পাঁচ জন। স্বতন্ত্রের তালিকায় ছিলেন আট বিএনপির নেতা ও এক জামায়াত নেতা এবং আওয়ামী লীগের বিদ্রোহী ১৯ প্রার্থী।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে ১১ ইউনিয়নে ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 


একাত্তর/আরবিএস  

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর