ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ, ১৫ দিন পর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর বাউফ‌লে নি‌খোঁ‌জের ১৫ দিন পর খাল থে‌কে নারীর মৃত‌দেহ উদ্ধার। 

পটুয়াখালীর বাউফলে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর ফেরদৌসী আক্তার নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ নভেম্বর) সন্ধায় উপজেলার দাসপাড়া ইউনিয়নের ফয়জুল আলী মৃধা বাড়ির দক্ষিণপাশের ভুরভুরিয়া খাল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূ‌ত্রে জানা গেছে, ভুরভুরিয়া খালে একটি লাশ ভাসতে দেখে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন: শিশুর পুরুষাঙ্গ কেটে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

বাউফল থানার ওসি আল মামুন বলেন, লাশটি দাসপাড়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা জাকির মৃধার স্ত্রী মোসাম্মদ ফেরদৌসী আক্তারের বলে সনাক্ত হয়েছে। তিনি গত ২৯ অক্টোবর ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যাননি। এ বিষয়ে বাউফল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছিল। 

নিখোঁজের পরিবারের সদস‌্যরা মর‌দেহ শনাক্ত ক‌রে‌ছে। চার সন্তা‌নের জননী ৩৫ বছ‌রের এই নারীর কিভাবে মৃত‌্যু হ‌য়ে‌ছে তা নি‌শ্চিত হওয়া যায়‌নি। ময়না তদ‌ন্তের জন‌্য পটুয়াখালী ম‌র্গে পাঠা‌নো হ‌বে। প্রাথ‌মিক ভা‌বে অপমৃত‌্যুর মামলা হ‌চ্ছে।        


একাত্তর/এসজে