শিশুর পুরুষাঙ্গ কেটে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ০৩:১৬ পিএম

সিরাজগঞ্জে লিমন হোসেন নামের পাঁচ বছর বয়সী এক শিশুর পুরুষাঙ্গ কেটে তাকে হত্যা করেছে মা লিপি খাতুন। শিশুটিকে হত্যার পর নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন লিপি

শুক্রবার (১২ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার চণ্ডিদাসগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিমন (৫) ওই গ্রামের ইমরুল কায়েস ও লিপি খাতুনের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বাড়ির পাশে একটি ঘাসের জমিতে নিয়ে শিশু সন্তানের পুরুষাঙ্গ কেটে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেন লিপি খাতুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

আরও পড়ুন: ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ, ১৫ দিন পর মরদেহ উদ্ধার

শিশুটির মাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে অভিযুক্ত মা অসুস্থ থাকায় শিশু হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 

এ ঘটনায় নিহত শিশুর চাচা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।  


একাত্তর/আরবিএস  

পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর