কক্সবাজারে মৃত হাতির শাবক উদ্ধার, পায়ে বৈদ্যুতিক শকের চিহ্ন

কক্সবাজারে একটি হাতি শাবকের মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ। রোববার (২১ নভেম্বর) সকালে সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের

গজালিয়ার স্লিবা নামক এলাকা থেকে ওই মৃত হাতি শাবকের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মৃত অবস্থায় হাতি শাবকটি পড়ে থাকতে দেখে বনবিভাগকে খবর দিলে তারা এসে উদ্ধার করেন। 


বনবিভাগের বিট কর্মকর্তা আলাউদ্দিন বলেছেন, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে পাহাড়ের টিলা থেকে খালের খাদে পড়ে হাতিটি মারা যেতে পারে। প্রাণি সম্পদ বিভাগ থেকে চিকিৎসক এসে পোস্টমর্টেম করেছে। রিপোর্ট পেলে হাতির মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

আরও পড়ুন: বেপরোয়া গাড়ি চালিয়ে বাবা-সন্তানকে আহত করা সেই কিশোর আটক

স্থানীয়দের অভিযোগ, বাচ্চা হাতিটির বাম ও ডান পায়ে বৈদ্যুতিক শকের চিহ্ন আছে। 


একাত্তর/এসি