বেপরোয়া গাড়ি চালিয়ে বাবা-সন্তানকে আহত করা সেই কিশোর আটক

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ০৩:১৪ পিএম

রাজধানীর বেইলি রোডে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে রিকশা যাত্রী বাবা ও তার কোলের শিশুকে আহত করা প্রাইভেটকার চালক তাসকিনকে চুয়াডাঙ্গা থেকে আটক করেছে পুলিশ। তার গাড়িটিও (ঢাকা মেট্রো-গ-৩৪-২২৬৩) হাতিরঝিল থেকে জব্দ করা হয়েছে।

রোববার (২১ নভেম্বর) ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের একটি দল তাকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার হাটবোয়ালিয়া নতুন বাজার থেকে থেকে আটক করে। 

তাসকিনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন। 

পুলিশ সূত্রে জানা যায়, তাসকিন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় তার মা, বাবা ও ভাইকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

উল্লেখ্য, গত শুক্রবার বেইলি রোডে বেপরোয়া গতিতে ছুটে আসা প্রাইভেট কারের ধাক্কায় মুহূর্তে গুঁড়িয়ে যায় একটি রিকশা। এ সময় রিকশার যাত্রী ফখরুল হাসানের কোলে থাকা তার শিশুসন্তান ছিটকে পড়লে তার পা ভেঙে যায়। হাত ভেঙেছে ফখরুলেরও। রিকশার চালকও আহত হয়েছেন। ওই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: সুদানে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৪০

ভাইরাল হওয়া ওই ভিডিও'তে দেখা যায়, একটি কালো রঙের প্রাইভেট কার বেপরোয়া গতিতে পিছন থেকে একটি চলন্ত রিক্সাকে আঘাত করছে। ফলে রিক্সা আরোহী ও আরোহীর কোলে থাকা বাচ্চা ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। এসময় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল ফারুক গণমাধ্যমে তাসকিনের আটকের বিসয়টি নিশ্চিত করেছেন। 

 

একাত্তর/আরবিএস   

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর