নির্বাহী প্রকৌশলীর হাতে উপসহকারী প্রকৌশলী লাঞ্চিত

রাজবাড়ীতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদের কক্ষে উপ-সহকারী প্রকৌশলী মো: রনিকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল পৌনে পাঁচটায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, উপ-সহকারী প্রকৌশলী মো: রনি নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদের কক্ষের চেয়ারে বসে আছেন। এ সময় আলাপ চলাকালীন দুইজন তর্কে জড়িয়ে পরেন। এক পর্যায়ে আব্দুল আহাদ চেয়ার থেকে উঠে গিয়ে রনিকে চেয়ার থেকে ফেলে বুকের উপর চেপে বসে গালাগাল করতে থাকে।


আরও পড়ুন: শিক্ষার্থীর মৃত্যুতে তদন্ত কমিটি, জানাজায় অংশ নেবেন মেয়র

পরে পাশে থাকে একজন নির্বাহী প্রকৌশলী তাকে নিবৃত্ত করে। এ ঘটনায় মো: রনি প্রধান প্রকৌশলী বরাবর অভিযোগ পাঠিয়েছেন।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ওরা কাজ করতে চায় না। রনি দীর্ঘদিন ধরে আমার কোনো কথা শুনতো না। আমি রাগের মাথায় করে ফেলেছি। এছাড়া আর আমার উপায় ছিলো না। তবে বিষয়টি ঠিক হয়নি।


একাত্তর/টিএ