ভোটের দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

আসন্ন ২৮ নভেম্বর রাজশাহীর শিবগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। 

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু।

আতাউর রহমান রাজু জানান, ২৫ নভেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান স্বাক্ষরিত এক পত্র মোতাবেক সোনামজিদ স্থলবন্দর শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের মধ্যে অবস্থিত হওয়ায় নির্বাচনের স্বার্থে বন্দরের সকল কার্যক্রম বন্ধের অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আগামী ২৮ নভেম্বর বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও, ২৯ নভেম্বর থেকে আবার বন্দরের কার্যক্রম চালু হবে।

আরও পড়ুন: করোনার নতুন ধরনের নাম ‘ওমিক্রন’: ডব্লিউএইচও

রাজশাহী বিভাগের শিবগঞ্জ উপজেলা পরিষদ থেকে প্রায় ১৯ কিলোমিটার উত্তরে শাহাবাজপুর ইউনিয়নে সোনামসজিদ স্থলবন্দর অবস্থিত। এ স্থলবন্দর দিয়ে সারা বছরই ফল, কয়লা, পাথর, মসলা ও কৃষি পণ্য প্রভৃতি আমদানী হয়। বর্তমানে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর।


একাত্তর/আরবিএস