করোনার নতুন ধরনের নাম ‘ওমিক্রন’: ডব্লিউএইচও

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ০৪:২৩ পিএম

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরনটির বৈজ্ঞানিক বা বায়োলজিক্যাল নাম বি.১.১.৫২৯। এবার নতুন এ ধরনটির ব্যবহারিক নাম দেওয়া হয়েছে 'ওমিক্রন'। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধরনটিকে 'উদ্বেগজনক' বলে আখ্যায়িত করেছে।

শুক্রবার (২৬ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের এই নতুন ধরনটি নিয়ে জরুরি বৈঠক ডাকে। ওই বৈঠকে এ নামকরণ করা হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

ডব্লিউএইচও জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বি.১.১.৫২৯ ধরনকে উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করছে। ভাইরাসের এই ধরনটির নাম দেওয়া হয়েছে 'ওমিক্রন'। এর ফলে নতুন করে করোনা বিস্তারের ঝুঁকি রয়েছে বলেও শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। 

সংস্থাটি জানায়, আরও কয়েক সপ্তাহ সময় লাগবে পরীক্ষা-নিরীক্ষা চালাতে। ওমিক্রন সংক্রমণের ক্ষমতা এবং শারীরিক জটিলতা সৃষ্টির ক্ষেত্রে কোনো পরিবর্তন এনেছে কিনা তা দেখা হবে। পাশাপাশি করোনার প্রচলিত চিকিৎসা ও টিকার ওপর কোনো প্রভাব আসবে কিনা তা জানার চেষ্টা করা হবে।

এদিকে ইউরোপের প্রথম দেশ হিসাবে ওমিক্রন শনাক্তের খবর জানিয়েছে বেলজিয়াম। দক্ষিণ আফ্রিকা থেকে সফর করে ফেরা একজনের শরীরে করোনার নতুন ধরন পাওয়া গেছে।  

এর পর পরই বেলজিয়ামের স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা বারবার বলছি এটি একটি সন্দেহজনক ধরন। কারণ, আমরা এখনও জানি না এটি কতোটা ভয়ংকর। তারপরও পূর্ব সতর্কতা হিসাবে দক্ষিণ আফ্রিকা থেকে সব ধরনের ফ্লাইট আমরা আপতত স্থগিত ঘোষণা করেছি। 

নতুন ধরনের বিস্তার ঠেকাতে এরইমধ্যে দক্ষিণ আফ্রিকার সকল ফ্লাইট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, চেক প্রজাতন্ত্র, ইসরাইল, জাপান, সিঙ্গাপুর। সময়ের সঙ্গে সঙ্গে এই তালিকায় যুক্ত হচ্ছে নিত্য নতুন দেশের নাম।

আরও পড়ুন: করোনায় মৃত্যু অর্ধকোটি ছাড়ালো

প্রতিবেশী দেশ ভারত এরইমধ্যে নতুন ধরনটি নিয়ে রাজ্য রাজ্য সতর্কবার্তা পাঠিয়েছে। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানাও হংকং থেকে আসা মানুষদের কঠোর স্বাস্থ্য পরীক্ষার পর ভারতে ঢুকতে দেওয়ার নির্দেশনা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়।

নতুন ধরনের উৎপত্তি কোথা থেকে সেটি জানা না গেলেও, বিজ্ঞানীরা মনে করছেন এটি কোন মানবদেহেই সৃষ্টি হয়েছে। অনেক ধরনের ভাইরাসে আক্রান্ত কোন ব্যক্তির শরীরে প্রবেশের পর করোনা ভাইরাসটি ক্রমাগত চরিত্র বদলে এই রূপ নিয়েছে। এক্ষেত্রে এইডস আক্রান্ত কোনো ব্যক্তির শরীর থেকে নতুন ধরন ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার তিনশ' ৩৭ জনের মৃত্যু হয়েছে। করোনা মহামারীতে এ নিয়ে মোট ৫২ লাখ পাঁচ হাজার নয়শ' ৯০ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে রোগী শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৬৯ হাজার আটশ' ৩৩ জন। আর এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২৬ কোটি ৮ লাখ ৫৯ হাজার আটশ' ৬৪ জন।


একাত্তর/আরবিএস  

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর