যুবকের বেপরোয়া মোটরসাইকেলে প্রাণ গেল পথচারীর

নাটোরের গুরুদাসপুরে শাহরিয়ার আহমদ নামের এক যুবকের বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মজনু আলী নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। গুরুত্বর আহত হয়েছেন শুকুর আলী নামের আরেক পথচারী। 

শনিবার (২৭ নভেম্বর) সকালে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মজনু আলী মৃত্যু বরণ করেন।

এর আগে শুক্রবার রাতে উপজেলার গুরুদাসপুর-নয়াবাজার রোডের দেবদার মোড়ে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত মজনু আলী ও আহত শুকুর আলী পাচশিশা গ্রামের বাসিন্দা। আর বেপরোয়া মোটরসাইকেল চালক শাহরিয়ার আহমদ উপজেলার কালাকান্দর মহল্লার রেজাউল করিমের ছেলে।

মোটরসাইকেল চালক শাহরিয়ার আহমদ।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে নয়াবাজার থেকে গুরুদাসপুর মূখী একটি মোটরসাইকেল বেপরোয়াভাবে দ্রুত গতিতে আসছিলো। দেবদার মোড় নামকস্থানে পৌঁছালে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া দুই পথচারীকে সজরো ধাক্কা দেয়। পরে ঘটনাস্থল থেকে আহত দুই পথচারীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু আহতদের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৭ নভেম্বর) সকালে মজনু আলী মৃত্যু বরণ করেন। অপরদিকে আহত শুকুর আলীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুন: ময়লার গাড়ির চাপায় নিহত আহসান কবিরের দাফন সম্পন্ন

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মতিন দুর্ঘটনায় মজনু নামের পথচারীর মৃত্যুর বিষয় নিশ্চিত করেন বলেন, বেপরোয়া মোটরসাইকেল চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


একাত্তর/আরবিএস