নেত্রকোণা কলমাকান্দার খারনৈ ইউনিয়নের একটি কেন্দ্রে নৌকার সমর্থকরা কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাই ও সিল মারার অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে পুলিশ।
রোববার (২৮ নভেম্বর) দুপুরে জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও মিশনারি স্কুল কেন্দ্রে এই ঘটনাটি ঘটেছে।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রের প্রিজাইডিং আব্দুল বাতেন জানান, ভোটগ্রহণ চলাকালে দুপুর সাড়ে বারোটার দিকে নৌকার মনোনীত প্রার্থী এ বি এম সিদ্দিক মন্ডলসহ তার সমর্থকরা কেন্দ্রে প্রবেশ করে সকল এজেন্টদের বের করে দেয়। এসময় পোলিং এজেন্টসহ অনেককে মারধরও করেছে তারা। পরে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারা শুরু করে।
আরও পড়ুন: কেন্দ্র দখলে বাধা দেয়ায় প্রিজাইডিং অফিসার ও পুলিশ ছুরিকাহত
এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
একাত্তর/আরএ