রাজবাড়ীতে জুট মিলের আগুন নিয়ন্ত্রণে

রাজবাড়ীতে জুট মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় পাঁচ ঘন্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে শুক্রবার (১০ ডিসেম্বর) রাজবাড়ীর 'রাজবাড়ী জুট মিল' নামের একটি কারখানায় সকাল ৬টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সদর উপজেলার আলাদিপুর এলাকায় অবস্থিত জেলার সবচেয়ে বড় জুট মিল এটি।

কারখানার ইমারেশন প্লান্ট থেকে আগুন লাগে বলে জানায় কারাখানার কর্মীরা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে চারটি ইউনিট আগুন নেভাতে শুরু করে। কিন্ত ভেতরে শুকনো পাটে আগুন ধরে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে।

পরে ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট যোগ দেয়। এদিকে ফায়ার সার্ভিস জানায়, মিলটির চারটি ইউনিটের মধ্যে একটি সম্পূর্ণ পুড়ে গেছে। বাকি দুইটি ক্ষতিগ্রস্ত হলেও একটিতে আগুন লাগেনি।

আরও পড়ুন: রাজবাড়ীতে জুট মিলে আগুন

তবে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানাতে পারেনি মিল কর্তৃপক্ষ।

রাজবাড়ী জুট মি‌লের জেনা‌রেল ম্যানেজার আলী আহম্মেদ জানান, শুক্রবার মিল বন্ধ ছি‌লে। মিলের ইমালশন প্লান্ট থে‌কে অগ্নিকা‌ণ্ডের সূত্রপাত হয়। আমা‌দের প্রতি‌দিন ৭০ টন উৎপাদন কারখানার এক‌টি ইউ‌নিট সম্পূর্ণরূ‌পে পু‌ড়ে যায় এবং আরও দুইটি ইউ‌নি‌টের ৮০ শতাংশ ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে। মিল‌টি‌তে ২ হাজার ৫০০ শ্রমিক কাজ করে বলেও জানান তিনি।


একাত্তর/টিএ