রাজবাড়ীতে জুট মিলে আগুন

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০৯:৪৬ এএম

রাজবাড়ীর 'রাজবাড়ী জুট মিল' নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকায় জেলার সবচেয়ে বড় জুট মিলটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রাজবাড়ীর স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করেছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

প্রাথমিকভাবে জানা গেছে, কারখানার ১ নং ইউনিটের তেলের টেঙ্কি থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে মিলের মেশিন, পাট, যন্ত্রাংশ পুড়ে গেছে।

আরও পড়ুন: পুলিশ কর্মকর্তার গোপনাঙ্গ কেটে দিলেন তার স্ত্রী

রাজবাড়ী জুট মি‌লের জেনা‌রেল ম্যানেজার আলী আহম্মেদ ব‌লেন, শুক্রবার মিল বন্ধ ছি‌লে। মিলের ইমালশন প্লান্ট থে‌কে অ‌গ্নিকা‌ণ্ডের সূত্রপাত হয়। বিষয়‌টি স্থানীয়রা দে‌খে চিৎকার শুরু ক‌রে।

প‌রে আমরা ফায়ার সা‌র্ভিস‌কে খবর দিই। আমা‌দের প্রতি‌দিন ৭০ টন উৎপাদন কারখানার এক‌টি ইউ‌নিট সম্পূর্ণরূ‌পে পু‌ড়ে যায় এবং আরও দুইটি ইউ‌নি‌টের ৮০ শতাংশ ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে। মিল‌টি‌তে ২ হাজার ৫০০ শ্রমিক কাজ করে বলেও জানান তিনি।


একাত্তর/টিএ

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর