ফরিদপুরে আওয়ামী লীগের ৯ বিদ্রোহীকে অব্যাহতি

ফরিদপুরের বোয়ালমারীতে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় উপজেলা আওয়ামী লীগের নয়জন নেতাকর্মীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরে কেন্দ্রীয় সিদ্ধান্তের জন্য তা ঢাকায় পাঠানো করা হয়েছে। 

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালম আজাদ, মো. হেমায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম, সদস্য কামরুজ্জামান, শামীম মোল্লা, দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগর সহ সভাপতি হারুন-অর-রশীদ, দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন, গুনবাহা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো. আমিনুল ইসলাম ও পরমেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের মো. মান্নান মাতুব্বর।

আরও পড়ুন: 'মুরাদকে বিদেশে যেতে সহায়তা করেছেন প্রধানমন্ত্রী'

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মিরদাহ পিকুল জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর এ উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


একাত্তর/এসি