আওয়ামী লীগের অর্থ পাচারের খেসারত দিচ্ছে দেশ: চিফ হুইপ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পিএম

পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার ও অপচয়ের খেসারত আজ সাধারণ মানুষকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বিগত সরকারের সময় প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং অকেজো বিদ্যুৎ কেন্দ্রের পেছনে শত শত কোটি টাকা ঢালা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব অনিয়মের কারণেই বর্তমানে দেশে বিদ্যুৎ বিল বেশি আসছে।

বৃহস্পতিবার দুপুরে, বরগুনার বামনায় আয়োজিত একাধিক সরকারি সামাজিক সাহায্য প্রদান ও সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বিস্ফোরক তথ্য তুলে ধরেন।

বরগুনার বামনায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ, স্থানীয় পূজামণ্ডপগুলোতে ত্রাণ সহায়তার ডিও (ডিও লেটার) হস্তান্তর এবং কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চিফ হুইপ বলেন, আওয়ামী লীগ সরকার দেশজুড়ে একের পর এক অকেজো বিদ্যুৎ প্লান্ট তৈরি করেছিল। এসব অকেজো কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ বাবদ প্রতি মাসে ২০০ থেকে ৩০০ কোটি টাকা দেওয়া হতো। এর পাশাপাশি প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। এসব মেগা দুর্নীতি আর অপচয়ের প্রভাব সরাসরি এসে পড়ছে সাধারণ মানুষের বিদ্যুৎ বিল ও জীবনযাত্রার ওপর।

সরকারের আর্থিক চাপের চিত্র তুলে ধরে তিনি আরও জানান, বিগত আমলের চড়া সুদের ঋণের দায় বর্তমান সরকারকেও টানতে হচ্ছে। শুধু বিগত পাঁচ মাসের ব্যবধানেই বর্তমান সরকারকে ঋণ ও ঋণের সুদ বাবদ প্রায় ২৬ হাজার কোটি টাকা পরিশোধ করতে হয়েছে। শেখ হাসিনার ব্যক্তিগত বিলাসিতার সমালোচনা করে তিনি বলেন, "শেখ হাসিনা কেবল খাবারের পেছনেই বছরে প্রায় ৩৫ কোটি টাকা খরচ করতেন।

ঐতিহাসিক প্রেক্ষাপট ও আত্মনির্ভরশীলতার উদাহরণ টেনে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতার মাত্র তিন বছরের মধ্যে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন এবং তাঁর হাত ধরেই মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সৌদি আরবে বাংলাদেশের প্রথম জনশক্তি রপ্তানির দুয়ার উন্মোচিত হয়েছিল।

দেশের অর্থনীতিকে আবারও শক্ত ভিতের ওপর দাঁড় করাতে এবং পাচার হওয়া সম্পদের প্রভাব কাটিয়ে উঠতে সবাইকে ধৈর্য ধরে দেশের উন্নয়নে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

একাত্তর/এআরএস
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গণঅভ্যুত্থানে পালানো সরকার আবার ফিরে এসেছে, সারা পৃথিবীতেই এমন কোনো নজির নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে অব্যাহত হামলার কারণে তৈরি হওয়া চরম নিরাপত্তা অনিশ্চয়তার মুখে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করা...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িয়ে পড়া ও পবিত্রতা লঙ্ঘনের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত...
জাতীয় সংসদ ভবনের স্বতন্ত্র স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন বৃদ্ধি এবং প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর