রাজশাহীতে মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মহিউদ্দিন হেলালের নামে করা বিএনপি নেতার আবেদন মামলা হিসেবে গণ্য না করে খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান তিনটি পর্যবেক্ষণে আবেদনটি খারিজ করেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমত আরা জানান, আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেছেন আবেদনকারী রাজনৈতিক নেতা এবং সরাসরি সংক্ষুব্ধ ব্যক্তি নন। সেইসাথে তিনি পুলিশের কাছে মামলা রজুর চেষ্টা করেননি। 

আরও পড়ুন: যেকোনো সময় ভেঙে পড়তে পারে ‘বেইলি সেতু’

এছাড়া, একটি ঘটনায় একাধিক মামলার চেষ্টা আইনসম্মত নয় বলে আবেদনটি বাতিল হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় রোববার (১২ ডিসেম্বর) সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুইজনের নামে বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল আইনে মামলার জন্য আবেদন জমা দেন বগুড়ার আইনজীবী সাইফুল ইসলাম। 


একাত্তর/এসজে