যেকোনো সময় ভেঙে পড়তে পারে ‘বেইলি সেতু’

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০২:৪১ পিএম

মৌলভীবাজারের কুলাউড়া-রবিরবাজার সড়কের দীর্ঘদিনের পুরাতন ‘বেইলি সেতুটি’ সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থায় প্রতিদিন প্রায় কয়েকশো গাড়ি ঝুঁকি নিয়ে চলাচল করছে। 

সরেজমিনে গিয়ে ও স্থানীয় লোকজন জানিয়েছে, দীর্ঘদিনের পুরাতন এ সেতুটি জোড়াতালী দিয়ে সংস্কার করে সচল রাখা হলেও ঘন ঘন ভেঙে যাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভারী যানবাহন চলাচল নিষেধ থাকা সত্ত্বেও প্রতিদিন ছোট-বড় গাড়ির সঙ্গে বালু ও পণ্যবোঝাই ট্রাক সেতুর উপর দিয়ে যাতায়াত করে। গত দুই বছরে প্রায় পাঁচ থেকে সাত বার ব্রিজের ট্র‍্যানজাম ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।

গেল ১৮ মার্চ ও ২ জুলাই সেতুটির ট্র্যানজাম ভেঙে যাওয়ায় এ পথ দিয়ে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। সম্প্রতি সেতুর উপরের অংশে থাকা স্টিলের ৩টি প্লেট খুলে গেলে সড়ক ও জনপথ বিভাগ সেতু দিয়ে যান চলাচল বন্ধ রেখে সংস্কার কাজ করালেও তা প্রায়ই বিকল হয়ে পড়েছে। 

এ রাস্তা দিয়ে উপজেলার পৃথিমপাশা, কর্মধা, টিলাগাঁও, হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের লক্ষাধিক মানুষ যাতায়াত করেন।

দ্রুত সেতুটি সংস্কারের দাবি জানিয়ে স্থানীয়রা বলেন, সেতুটি মেরামত করা জরুরি। সেতুটি ভেঙে গেলে জেলা ও উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যেতে অনেক কষ্ট পোহাতে হবে। সেতুটি মেরামত করা না হলে আগামী বর্ষা মৌসুমে ভোগান্তিতে পড়তে হবে। তাই বর্ষা মৌসুমের আগেই সেতুটি নতুন করে মেরামত করার জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানান তারা।

এ ব্যাপারে মৌলভীবাজার সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন একাত্তরকে বলেন, বেইলি সেতুটি নতুন করে নির্মাণ করার জন্য নকশা তৈরি হচ্ছে। নকশা গ্রহণযোগ্যতা পেলে অচিরেই নির্মাণকাজ শুরু হবে।

একাত্তর/ এনএ

খাগড়াছড়ি-পানছড়ি সড়কের নালকাটা এলাকার শুকনাছড়ার উপর ভেঙ্গে যাওয়া কালভার্টের স্থলে বেইলি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে।খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (২৮ জুলাই) থেকে শ্রমিকরা এই...
পণ্যবাহী ট্রাক নিয়ে ভেঙে পড়েছে ভোলা-চরফ্যাশন সড়কের ডাওরী বাজারের বেইলি সেতু। এতে ট্রাক চালকসহ গুরুতর আহত হয়েছেন তিনজন।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৭ মে) সকাল ১১টার দিকে পাথর বোঝাই ট্রাকটি...
মৌলভীবাজারের কুলাউড়া-রবিরবাজার সড়কে দীর্ঘ পুরোনো ‘বেইলি সেতুটি’ সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থায় প্রতিদিন প্রায় কয়েক'শ গাড়ি ঝুঁকি নিয়ে চলছে। স্থানীয়রা বলছেন, পুরোনো এই সেতুটি...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর