কিশোরগঞ্জে ১ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি মনি বেগমকে (৩০) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ র্যাব ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আটক মাদক কারবারি মনি বেগম (৩০) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আজমপুর এলাকার আলম মিয়ার স্ত্রী।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। এসময় নারী মাদক কারবারি মনি বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।
আরও পড়ুন: পাবনায় নির্বাচনী সহিংসতায় আবারো মৃত্যু
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনি বেগম দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করে।
কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে আটকের পর মাদক কারবারি নারী মনি বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একাত্তর/টিএ