নারায়ণগঞ্জে ফুল বিক্রেতাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় আব্দুল কাদের নামে এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টায় এ ঘটনায় ঘটে।

আব্দুল কাদের শেরপুরের চাপাতলী গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে। পেশায় ফুল বিক্রেতা ওই ব্যক্তি খানপুর এলাকায় সপরিবারে ভাড়াবাড়িতে বসবাস করতেন।

আরও পড়ুন: হাসপাতালে অক্সিজেন লাই‌ন বি‌স্ফোরণে রোগী মৃত্যুর অভিযোগ

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সুজন হক জানান, রাতে আমলাপাড়া এলাকায় একটি পাঁচতলা ভবনের নিচ তলা থেকে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের গলায়, হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।


একাত্তর/টিএ