হাসপাতালে অক্সিজেন লাই‌ন বি‌স্ফোরণে রোগী মৃত্যুর অভিযোগ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১০:৪০ এএম

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউ ওয়ার্ডের সেন্ট্রাল অক্সিজেনের লাইন বিস্ফোরণের ঘটনা ঘটছে। এই ঘটনায় রমনী দাস (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত সা‌ড়ে ৯টার দি‌কে এই দুর্ঘটনা ঘ‌টে। এসময় ওয়ার্ডে থাকা অন্য রোগীদের পাশের পোস্ট সিসিইউ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার জানান, রাত সাড়ে ৯টার দিকে সেন্ট্রাল অক্সিজেন লাইনে আগুন ধরে। এসময় রোগী ও স্বজনরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। তবে নিজস্ব ব্যবস্থাপনায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে হাসপাতালের কর্মীরা।

আরও পড়ুন: তিন জানুয়ারি পর্যন্ত মায়ের কাছে থাকবে জাপানি দুই শিশু

তাৎক্ষণিকভাবে একই ওয়ার্ডের পাশের পোস্ট সিসিইউতে রোগীদের সরিয়ে নিয়ে এখন সেবা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে গৌরনদীর উপজেলার সরিকল থেকে আসা ৬০ বছরের বৃদ্ধ রমনী দাস ঐ ঘটনায় রাত সোয়া ১১ টার দিকে মারা গেছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ওই রোগীর অবস্থা আগে থেকেই মুমূর্ষু ছিলো।

এবিষয়ে হাসপাতা‌লের প‌রিচালক ডা: এইচ এম সাইফুল ইসলাম ব‌লেন, আতঙ্কে ছোটাছুটি সময় এক রোগীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। ত‌বে অগ্নিকাণ্ডে নয়, তি‌নি এম‌নি‌তেই বেশ অসুস্থ ছি‌লেন।


একাত্তর/টিএ

বরিশালে বাসের চাায় মোটরসাইকলে আরোহী এক দম্পতি ও তাদের কোলে থাকা শিশু সন্তানসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।
সাংবাদিকতা একটি মহান পেশা হলেও কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে তা বিতর্কিত হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বরিশাল আদালতের এজলাসে ঢুকে হট্টগোল, ভাঙচুর ও বিচারকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে আদালত চত্বর থেকে তাকে আটক করে...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের কামারহাট বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিক পর্যায়ে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর