ডা. মুরাদ ও নাহিদের বিরুদ্ধে দাখিলকৃত মামলা খারিজ

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুইজনের নামে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যে মামলাটি দাখিল করা হয়েছিল তা খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহষ্পতিবার(২৩ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীনস্থ আমলী আদালত চাঁপাইনবাবগঞ্জ সদরের বিঞ্জ বিচারক হুমায়ন কবির মামলাটি খারিজ করে দেন বলে জানান মামলার বাদী অ্যাডভোকেট রবিউল হক দোলন।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হক দোলন জানান, তার দায়েরকৃত মামলাটি খারিজ করে দিয়েছেন মহামান্য আদালত। তবে বিস্তারিত জানতে সার্টিফাইড কপি উত্তোলন পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন: সরিয়ে নেওয়া হলো তিয়েনআনমেন স্কয়ারে গণহত্যার স্মারক স্তম্ভ

এর আগে, বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হক দোলন বাদী হয়ে মামলার আবেদনটি করেন।

প্রসঙ্গত, ১ ডিসেম্বর ফেসবুকে এক সাক্ষাতকারে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার ও ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য দেন যা নারীর জন্য মর্যাদা ও মানহানিকর দাবি করে ডা: মুরাদের বিরুদ্ধে এবং বক্তব্য ধারণ করে ইউটিউবে আপলোড করে তা মুহূর্তে ছড়িয়ে দেয়ার অভিযোগে দ্বিতীয় আসামি মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে বাদী মামলাটি করেন।


একাত্তর/টিএ