চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় সবে খাতনু (৪৫) নামের এক নারীর মত্যু হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবে খাতুন (৪৫) জীবননগর উপজলার কর্চাডাঙ্গা গ্রামের সাবেদ আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সবে খাতুন সকাল সাড়ে ১১টার দিকে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে যাওযার জন্য রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মত্যু হয়। এ সময় উপস্থিত জনতা মোটরসাইকল চালককে আটক করার চেষ্টা করলে তিনি পালিয়ে যায়।
আরও পড়ুন: জন্মদিনের শুভেচ্ছা সদর্পে বিচরণকারী সৈয়দ শামসুল হক
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়নি।
একাত্তর/আরএ