রৌমারীতে ট্রাক-অটো সংঘর্ষে এক পরিবারের চারজনসহ নিহত পাঁচ

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২১ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি বাজারের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রৌমারী উপজেলার চতলাকান্দা গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী লিপি, তাঁদের দুই সন্তান রিশাদ ও তুবা এবং লিপির বোন শরিফা। এ ছাড়া দুর্ঘটনাকবলিত ব্যাটারিচালিত অটোরিকশার চালকও এ ঘটনায় প্রাণ হারিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে যাত্রী নিয়ে অটোরিকশাটি শিবেরডাঙি বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুগতির ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে এটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁদেরও মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করে এবং উদ্ধারকাজ তদারকি করে। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) আব্দুস সামাদ জানান, হাসপাতালে মোট পাঁচজনের মরদেহ আনা হয়েছে। এর মধ্যে দুজন নারী, দুটি শিশু এবং একজন পুরুষ রয়েছেন। পুরুষ ব্যক্তিটি অটোরিকশার চালক ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।

একই পরিবারের চার সদস্যসহ পাঁচজনের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো চতলাকান্দা গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

একাত্তর/এআরএস
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
গোপালগঞ্জের বাসচাপায় এক দম্পতি নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর