রাজশাহীতে শুরু হয়েছে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ কার্যক্রম। বুধবার (২৯ ডিসেম্বর) সকাল নয়টা থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পুলশি লাইন হাসপাতালে এই র্কমসূচি শুরু হয়, যা দুপুর ১ টা র্পযন্ত চলবে।
বুস্টার ডোজ কার্যক্রমের প্রথম দিন রাজশাহী সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৬০০ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে, এরই মধ্যে যারা এসএমএস পয়েছেনে তারাই বুধবার পাবেন করোনার এই বুস্টার ডোজ।
রাজশাহী সিটি করপোরশেনের প্রধান স্বাস্থ্য র্কমর্কতা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, বুস্টার ডোজ প্রয়োগের শুরুতে বয়স ববিচেনা করা হচ্ছ।
কারণ করোনায় মৃতদের মধ্যে অধিকাংশেরই বয়স ষাটোর্ধ ছিল। এরপর ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ দওেয়া হবে।
এদিকে, রাজশাহীর সিভিল র্সাজন ডা. কাইয়ুম তালুকদার জানান, প্রথমদিনে সিটি র্কপোরেশনের বুস্টার ডোজের র্কাযক্রম শুরু হয়েছে। দ্রুতই জেলার নয়টি উপজেলাতেও বুস্টার ডোজ প্রয়োগ র্কাযক্রম শুরু হব।
একাত্তর/এসএ