ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে টানা তিন ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি সার্ভিস বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। পরে সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের এজিএম শফিকুল ইসলাম জানান, কুয়াশার কারণে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আরও পড়ুন: রেললাইনের ওপর ট্রাক বিকল, সংঘর্ষে বন্ধ ট্রেন চলাচল
তিন ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ রুটে চারটি কে-টাইপ ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তিনঘণ্টা ফেরি বন্ধ থাকায় সকালে ঘাটে প্রায় অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে।
একাত্তর/এসজে