ফেরি উদ্ধার শুরুই হয়নি, হাত গুটিয়ে হামজা-রুস্তম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১০:১৬ এএম

মানিকগঞ্জের পাটুরিয়ায় যানবাহনসহ ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে এখন কাজ শুরু হয়নি। ফেরি ডুবি ঘটনার তৃতীয় দিনে বিআইডব্লিউটিএ বলছে, উদ্ধারকারী জাহাজ প্রত্যয় না আসায় উদ্ধার করা শুরু করা যায়নি। তাই উদ্ধারকারী আরও দুই জাহাজ হামজা ও রুস্তম ঘটে বসে আছে। এদিকে নদীর তলে ডুবে থাকা ছয়টি ট্রাক এখনও শনাক্ত হয়নি।

শুক্রবার সকালে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, তৃতীয় দিনের মতো উদ্ধার করা শুরু করা হবে। নারায়ণগঞ্জ থেকে ‘প্রত্যয়’ নামে আরেকটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে এখনও আসেনি। 

বিআইডব্লিউটিএর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক শাহ জাহান জানান, মূলত উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এলে ডুবে যাওয়া ফেরি উদ্ধারের কাজ শুরু হবে। এর আগে ডুবে থাকা ট্রাকগুলোকে অনুসন্ধান করে উঠানোর কাজ করবে ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ও বিআইডব্লিউ টিএ র ডুবুরি দল। আর এইকাজে সহায়তা করবে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম এসে পৌঁছে পাটুরিয়া ঘাটে এলাকায়। 

ওই দিন সকাল ১০টায় নৌবাহিনী ডুবুরি দল ডুবে যাওয়া ফেরির আশপাশে  ট্রাকের অনুসন্ধান চালায়। এরই মধ্যে একটি ট্রাকের সন্ধান পেয়েছে বলে জানায় নৌবাহিনী ডুবুরি দলের প্রধান শাহপরান ইমন। তিনি জানান, তাদের ডুবুরি দল ভাটির দিকেও খুঁজে দেখছেন। ডুবে থাকা বাকি সাতটি ট্রাকের সন্ধান চালাচ্ছেন তারা।

এদিকে, উদ্ধার কাজ ঢিমতালে চলছে জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ডুবে যাওয়া ট্রাকের মালিক ও শ্রমিকরা।

মানিকগঞ্জের পাটুরিয়ায় যানবাহনসহ ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে এখন কাজ শুরু হয়নি। ফেরি ডুবি ঘটনার তৃতীয় দিনে বিআইডব্লিউটিএ বলছে, উদ্ধারকারী জাহাজ প্রত্যয় না আসায় উদ্ধার করা শুরু করা যায়নি। তাই উদ্ধারকারী আরও দুই জাহাজ হামজা ও রুস্তম ঘটে বসে আছে। এদিকে নদীর তলে ডুবে থাকা ছয়টি ট্রাক এখনও শনাক্ত হয়নিবুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে আটকে থাকা ফেরি রজনীগন্ধা ডুবে যায়। 

ফেরিডুবির ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চার জন সাঁতরে কূলে উঠেছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও ফেরির দ্বিতীয় ইঞ্জিনচালক হুমায়ুন কবিরের (৩৯) এখনও নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, সর্বশেষ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে পাটুরিয়া ঘাটের পশ্চিম অংশ থেকে একটি ট্রাক (নম্বর-কুষ্টিয়া ট-১১-২৬৩৩) উদ্ধার করা হয়।

একাত্তর/এসি
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর